
অনলাইন ডেস্কঃ
মানবদেহের জন্য ক্ষতিকর অনুমোদনহীন এসএমসির ইলেক্ট্রোলাইট ড্রিংকস এসএসসি প্লাস’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে এই ড্রিংকস বাজারজাত করার কারণে একমির চেয়ারম্যান তানভির সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন।
গত মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মানবদেহের জন্য ক্ষতিকর বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের বিরুদ্ধে মামলা করেন। তার পরিরপ্রেক্ষিতে এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টারবোর ড্রিংকসের মালিককে তলব করেন আদালত।
আজ রোববার সকালে আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করে জামিন চান একমির কর্ণধার তানভীর সিনহা। এ সময় তানভীর সিনহা বলেন, এতে তাদের দোষ নেই কারণ তারা জানতেন না, এটার লাইসেন্স নেই। পরে আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসেন
Copyright © ২০২৬ দৈনিক কুড়িগ্রাম নিউজ . All rights reserved.