প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৪:৩৭ পি.এম
কচাকাটায় ডব্লিউএফপি’র অর্থায়নে ৯০০ মিটার বেরি বাঁধ নির্মাণ

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
নাগেশ্বরীর কচাকাটায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে কচাকাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আরডিআরএস এর বাস্তবায়নে দূর্যোগে ঝুঁকি হ্রাস প্রকল্প (ডিআরআর) এর আওতায় ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে ৯০০ মিটার বেরি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার ১৫ নং কচাকাটা ইউনিয়নে দক্ষিণ জালিরচরের ইন্দ্রগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জালিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ বেরি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নটি ৩ ও ৬ ওয়ার্ডের ৩ সহস্রাধিক মানুষসহ শতশত হেক্টর ফসলি জমি বন্যার দুর্যোগ থেকে মুক্তি পেয়ে অঞ্চলটির মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন - কচাকাটা ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন মন্ডল,১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কাছিরন বেগম,আরডিআরএস এর জেলা কো-অর্ডিনেটর(ইএন্ডএইচআর) তপন কুমার সাহা,উপজেলা কো-অর্ডিনেটর আরিফুজ্জামান, মিল অফিসার মো: সোহেল রানা প্রমূখ।
০১৭১৩৩২৫৫৯০/০৮.১১.২৪
সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসেন
Copyright © ২০২৬ দৈনিক কুড়িগ্রাম নিউজ . All rights reserved.