প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৩৮ পি.এম
ফুলবাড়ীতে ৪ জুয়ারি গ্রেফতার

ফুলবাড়ীতে ৪ জুয়ারি গ্রেফতার
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৪ জুয়ারি কে হাতেনাতে গ্রেফতার করেছে। রবিবার ২০ (এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোনা মোড়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রুবেল ইসলাম(২৭)আমিনুল ইসলাম (৪০)সাইদুল হক(৪৫)বিপুল ইসলাম(৩০)তারা সকলেই পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী সহ- নগদ ১২৪০/-টাকা উদ্ধার করা হয়।পরে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আসামিদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসেন
Copyright © ২০২৬ দৈনিক কুড়িগ্রাম নিউজ . All rights reserved.