রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ডিগ্রীরচর নামক স্থানে বিজিবির টহলদল ভারতীয় ১০ টি মহিষ আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বিকালের দিকে আটক করেন সাহেবের আলগা বিওপি।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোঃ ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি তথ্য সূত্রে জানা গেছে, সাহেবের আলগা সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫১/২ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় মোট ১০ টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসেন
Copyright © ২০২৬ দৈনিক কুড়িগ্রাম নিউজ . All rights reserved.