নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,কুড়িগ্রামঃ
কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান।
অনুষ্ঠানে ডিবিসি টিভির জেলা রিপোর্টার ওয়াহিদুজ্জামান তুহিন এর সঞ্চালনায়
এসময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবিব নীলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউনুস আলী, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক এবং সময় টিভির জেলা রিপোর্টার বাদশাহ সৈকতসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, সময় টিভি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ করে জেলা পর্যায়ের রাজনীতি ও জনজীবনের সমস্যা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় প্রধান অতিথি সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সময় টেলিভশন সময়ের সাথে তাল মিলিয়ে দেশের যেকোন ঘটনা দ্রুত দর্শকদের সামনে তুলে ধরছে। এ কারনে সময় টিভি সব শ্রেণিপেশার মানুষের কাছে জনপ্রিয়। আগামীর দিনেও সময় টিভি সে সাফল্য ধরে রাখবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, সময় টিভি জেলার সমস্যা, সম্ভবনার পাশাপাশি রাজনীতির অসংগতি বেশি বেশি করে তুলে ধরে জেলা তথা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। গণ মানুষের প্রত্যাশা পুরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আলোচনা শেষে কেক কাটা হয় এবং একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসেন
Copyright © ২০২৬ দৈনিক কুড়িগ্রাম নিউজ . All rights reserved.