ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম ::
পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব”র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত  কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা আটক কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী- সোনাহাট স্থল বন্দর সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক বাই সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আশিক (১৫)। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত স্কুল ছাত্র আশিক বিকেলে বাইসাইকেল যোগে বাজার করতে আসেন। এসময় ভুরুঙ্গামারী গামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

আপডেট সময় : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫