ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম ::
পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব”র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত  কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা আটক কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ

সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি,জেলা পরিষদ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন, সরকারি -বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহিদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় শহিদ মিনারে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধা জানায়। পরে শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালন শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি নিয়ে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনাসভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ১৯৫২ সালের স্মৃতিময় ইতিহাস তুলে ধরেন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষাসৈনিক সামিউল হক নান্টু।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম, ডেপুটি সিভিল সার্জন আ ন ম মোহাইমেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক আশরাফুল হক রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

পরে দিবসের সাথে সংগতিপূর্ণ চিত্রাংকন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ

শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ

আপডেট সময় : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬