ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙ্গে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়াকে ৬ মাসের দায়িত্ব প্রদান করা হয়েছে ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি’র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি তালিকা আকারে প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে একই পদে ১০ জনের নাম এসেছে তালিকায়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে রাখা হয়েছে সদস্য পদে।

নবগঠিত এই কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছে, এরমধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নাম রয়েছে তালিকায়।

এনসিপি’র নব গঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে।
এছাড়াও অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন কমিটিতে পদ পদবী বড় কথা নয়, আমি মনে করি এখানে সবাই যোগ্য। আগামী দিনে এই কমিটি কুড়িগ্রামের গণমানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম

আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫