ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম ::
পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব”র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত  কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা আটক কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে সাংবাদিকরা আওয়ামী লীগের বিজয় নিয়ে মমতার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে খুব ভালোভাবে নির্বাচন হয়েছে। আওয়ামী লিগ ক্ষমতায় ফিরেছে। হাসিনাদিকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তার পরিবারকেও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন।’

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহুদিনের পুরোনো। তারা যথেষ্ঠ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রতি বছর গ্রীষ্মে মমতাকে আম পাঠান শেখ হাসিনা। বাংলাদেশে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার মধ্যেও দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে প্রচুর ইলিশ রপ্তানি করে বাংলাদেশ।

উল্লেখ্য, গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় : ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪