ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম ::
পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব”র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত  কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা আটক কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক রাজিব হোসেন নিহত হয়েছেন। ট্রলির সহযোগি রনজু আহত হয়েছেন।

শনিবার(১১ জানুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার নাটোর- নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক রাজিব হোসেন (৩৫) উপজেলার তেলকুপি আব্দুর রাজ্জাকের ছেলে। আহত রনজু (২৫) একই গ্রামের আশরাফের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মনোয়ার নামে যাত্রীবাহী বাস নলডাঙ্গা থেকে নাটোর যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক রাজিব ও হেলপার রনজু গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ট্রলিচালক রাজিবের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রীবাহি বাস জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ

বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫