ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেইজ, হতাশ ভক্তরা সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড

রৌমারীর আমবাড়ী ফ্রেন্ডশিপ স্কুলের গেইটে তালা লাগানোর প্রতিবাদে  বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের  আমবাড়ী ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা দেওয়া ষরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে আমবাড়ী এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষক মো. সাইদুজ্জামান, আমিনা খাতুন, অভিভাবক এম এ সালাম সরকার, রফিকুল ইসলাম, আলতাফ হাসেন মাদো, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিটন মিয়া,চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী,
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাতাবাচ্ছুম মিম ও চতুর্থ শ্রেণির  শিক্ষার্থী হুমায়া আক্তার হিমু প্রমুখ।

বক্তরা বলেন, দীর্ঘ একমাস থেকে বিদ্যালয়ের গেইটে তালা লাগানো হয়েছে। এতে বন্ধ হয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া। তারা চান আগের মত ক্লাশ শুরু হোক। তাই বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য দাবি জানান তারা।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, গত ২০১৯ সাল থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। গত ৫ মার্চ হঠাৎ করে মাসুদ রানা ও জমিদাতার ছেলে শিক্ষক সোহেল রানা উভয় মিলে এসে তালাবদ্ধ করেন। তখন থেকে দেন দেন দরবার ও আলোচনা করার পরও কিছুতেই বিদ্যালয়ের তালা খুলছেন না। তালা দেওয়ার একমাত্র কারণ, তাদের পরিবার থেকে শিক্ষক  নিয়োগ দিলে তালা খুলে দিবে, তা না হলে খুলে দেবেন না।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে বর্তমানে দুইশত জনেরও বেশি  ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। আমাদের এই চরাঞ্চলে এই ফ্রেন্ডশিপ বিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানদের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘ একমাস বিদ্যালয় বন্ধ থাকার কারনে আম গাছের জাম গাছের তলায়, এরওর বাড়িতে ক্লাশ করছেন। এতে পড়ালেখার বিশাল সমস্যা হচ্ছে। তাই বিদ্যালয়ে তালাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সোহেল রানা বলেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছেন, তিনি মারা যাওয়ার আগেই তালা দিয়েছিলেন আর আমি এই বিষয়ে কিছু জানি না।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রৌমারীর আমবাড়ী ফ্রেন্ডশিপ স্কুলের গেইটে তালা লাগানোর প্রতিবাদে  বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসি

আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬