
বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন
স্টাফ রিপোর্টার
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে
ও উৎসব মূখর পরিবেশে মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১৫০টি ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৫০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৩৩৯৩১
ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭১৫৯ ভোট।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে। তবে এই পরিসংখ্যানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।
এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। এই আসনে ভোটাররা ১৫০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের কঠোর নজরদারিতে দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
স্টাফ রিপোর্টার 












