ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এবার ভোটের মাঠে মেজাজ হারিয়ে চড় মারলেন সাকিব আল হাসান

খেলার মাঠে মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। অনিয়ম কিংবা কোনো ভুল হলে সবার আগেই চড়াও হন তিনি। এবার ভোটের মাঠে মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারলেন সাকিব। চড় মারার ভিডিও ক্লিপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রবিবার সকালে নিজের ভোট দেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব। এরপর মাগুরা-১ আসনের অধীনে থাকা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। ভোটগ্রহণের সময়ও তখন প্রায় শেষের দিকে।

এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, কোনো এক কেন্দ্রের সামনে এক লোককে থাপ্পর মেরে বসেছেন তিনি।
মুহূর্তের মধ্যে ক্লিপটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ওই ব্যক্তিকে ঠিক কেন সাকিব চড় মেরেছেন, তার কারণ জানা যায়নি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় সাকিবকে একবারও মেজাজ হারাতে দেখা যায়নি। বয়স্ক থেকে তরুণ-সবার সঙ্গেই সাকিব মিশে গেছেন বন্ধুর মতো। মাগুরার কৃষকদের থেকে শুরু করে ঘরে ঘরে সবার খোঁজ নেন। আশ্বাস দেন মাগুরাকে এগিয়ে নেওয়ার। কিন্তু ভোটের দিন অনাকাঙ্খিতভাবে মেজাজ হারিয়ে বসলেন মাগুরার এই নৌকার মাঝি।

মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

এবার ভোটের মাঠে মেজাজ হারিয়ে চড় মারলেন সাকিব আল হাসান

আপডেট সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪