
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও বর্নাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠন ১৪৩৩ বঙ্গাব্দ কে স্বাগত জানিয়ে নানা কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ ঘটিকায় “আই লাভ কুড়িগ্রাম” চত্বর থেকে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা বের হয়।এতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহসরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এরআগে সকাল ৮ টায় পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রাম জেলা জজ আদালতে বিচারকদের পরিবারদের নিয়ে পান্তা- ইলিশ খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক ( জেলা দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস, সকল বিচারকগণ সহ তাঁদের পরিবারবর্গ।
শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ- হাতে রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে তারা বাংলা নতুন বছরকে স্বাগত জানান। শোভাযাত্রা শেষে আই লাভ কুড়িগ্রাম” চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য কৌতুক, ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন শিশু-কিশোরদের রচনা, চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে ।
প্রতিনিধির নাম 














