ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রৌমারীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

oplus_0

রৌমারীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সড়কে শৃংঙ্খলা আনতে কাগজপত্র ও ফিটনেসবিহীন যানবাহন, অপ্রাপ্তবয়স্ক, লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান দিয়েছেন ট্রাফিক পুলিশ। জানা যায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার  আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর নির্দেশে বৃহস্পতিবার সকাল ০৯ টা থেকে জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। পুলিশের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।
সরেজমিনে দেখা যায়, কাগজপত্রবিহীন যানবাহন, অপ্রাপ্তবয়স্ক চালক, ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন পুলিশ সদস্যরা। এসময় সকাল থেকে কাগজপত্রবিহীন ১৫টি মোটরসাইকেল, ০১ টি ভটভটি আটক ও হেলমেট ও লাইসেন্সবিহীন ০৫ জন চালককে জরিমানা করা হয় বলে জানা যায়। অভিযানকালে, পুলিশের পক্ষ থেকে চালকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ দিতেও দেখা যায়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম, রৌমারী ট্রাফিক সাব ইন্সপেক্টর (টিএসআই) আব্দুল হাই, সহকারী ট্রাফিক সাব ইন্সপেক্টর (এটিএসআই) আবু তালেব, কন্সটেবল মেরাজুল ইসলাম, খোরশেদ আলম, সাইদ প্রমুখ।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম বলেন, কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর নির্দেশে রৌমারী ও রাজিবপুরে ট্রাফিকের বিশেষ অভিযান চলছে। বর্তমানে সড়কে ট্রাফিকের নিয়ম না মানা, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সড়কে শৃংঙ্খলা, দুর্ঘটনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি করা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধ মোটরসাইকেল নিয়ে কেউ যেনো প্রভাব বিস্তার করতে না পারে এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত ও সড়কে দুর্ঘটনা প্রতিরোধ করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

রৌমারীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৯:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪