ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চলতি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার রৌমারীতে টেলিফোন প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে এক প্রতিদন্বী প্রার্থীর জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন এক মুক্তিযোদ্ধা। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও সাধারন জনগণ। রৌমারী উপজেলার সচেতন ভোটারদের আয়োজনে রোববার সকাল ৯ টার দিকে উপজেলার কর্তিমারী বাজারে ঢাকা-রৌমারী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৮ এপ্রিল রাতে উপজেলার বাঞ্ছারচর বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম শালুর (কাঁপ পিরিচ) নির্বাচনী সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী (টেলিফোন) সম্পর্কে নোংরা বক্তব্য প্রদান করেন। পরে ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিক্ষোভে ফেটে পড়েন উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও সাধারন জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন শহিদুল ইসলাম শালুর কাঁপ পিরিচ মার্কার প্রচারণার কাজ করছেন। মজিবুর রহমান বঙ্গবাসীর টেলিফোন মার্কার গণজোয়ার দেখে তিনি ঈর্ষানিত হয়ে যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন এটা তার ঠিক হয়নি। বক্তারা ওই বক্তব্যর তীব্র নিন্দা ও বিচার দাবি করে আরও বলেন, মূলত বঙ্গবাসীকে উত্তেজিত করার মানসে তিনি এই বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারীতে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪