ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়োগ বিজ্ঞপ্তি রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি,কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে চার মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুসফিকুল আলম হালিম।

এর আগে সকালে সদরের মধ্যকুমরপুর কৈয়াপাড়া গ্রামের সাধুরধাম মন্দিরের পাশের বাঁশঝাড়ে বসে গাজা সেবনের সময় মো: মামুন মিয়া (২২) ও ফারুক (২৩)কে মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুসফিকুল আলম হালিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর কৈয়াপাড়া গ্রামের সাধুরধাম মন্দির পাশের বাঁশঝাড়ে বসে গাজা সেবনের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আসামীরা সাক্ষীর উপস্হিতিতে তাদের অপরাধ স্বীকার করায় বিজ্ঞ আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে দুজনকেই ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- করে অর্থদন্ড প্রদান করেন। একই সাথে জনসম্মুখে প্রকাশ্যে ধুমপান করার জন্য  ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এর আওতায় দিলিপ চন্দ্র নামে একজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে প্রসিকিউসন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোছাঃ জান্নাতুল ফেরদৌস।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুসফিকুল আলম হালিম জানান, প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে দুজনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার মাসের কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪