ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় বাড়ীর গাছ থেকে আম পাড়তে গিয়ে তালহা মন্ডল নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার(৩ জুলাই) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তালহা মন্ডল মন্ডলপাড়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান,বিকাল ৫ টার দিকে তালহা তাদের বাড়ীর পাশের আম বাগানে আম পাড়তে যায়। এ সময় সে গাছে ওঠে এবং একটি বাঁশ দিয়ে আম পাড়া শুরু করে। আম পাড়ার এক পর্যায়ে গাছের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে তালহা আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি নিহত শিশুর পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে চলে যায়।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,ঘটনাটি জানতে পেরে শিশুর বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪