ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধী যুবতীর মৃত্যু

রৌমারী, প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে আকরুমা খাতুন (২৫) নামের শাররিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকায় বন্যার পানি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবন্ধী ওই যুবতী রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর হাজি পাড়া গ্রামের মৃত আনছার আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, শাররিক প্রতিবন্ধী আকরুমার মৃগীরোগ ছিল। গত ৪ দিন থেকে তাকে খঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে তার বাড়ি থেকে একটু দুরে হাবিবুর রহমানের বাড়ির পাশের বন্যার পানি থেকে দূর্গন্ধ আসছিল। এসময় দুখু মিয়া নামের একজন কাছে গিয়ে দেখেন একটি মরদেহ ভেসে আছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি সনাক্ত করেন পরিবারের লোকজন।

মৃত আকরুমার ভাই আজাদুল ইসলাম বলেন, আমার বোনের কোন শত্রু ছিলোনা, আমাদের ধারণা বন্যার পানিতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছে। আমাদের  কারো প্রতি কোন সন্দেহ নাই। মরদেহটি বিনা ময়না তদন্তে মাটি দেওয়ার জন্য আবেদন করছি।

রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, খবর পেয়ে আকরুমা নামের এক প্রতিবন্ধীর মরদেহটি বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে কোন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিবারের আবেদন ও এলাকাবাসিসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সুপারিশে মরদেহটি কবরস্থ করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারীতে বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধী যুবতীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪