ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে   বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। একইদিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।

বিজিবি জানায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০০৯ এর নিকটবর্তী ভারত পার্শ্বে সোনাহাট এলসিএস নামক স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় সৌজন্য পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)  এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সুনিল সৈবাম, ৩১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অজয় কুমার সিং এবং ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অজিত কুমার।

পতাকা বৈঠকে উভয় কমান্ডাররা কুশলাদি বিনিময় শেষে বিএসএফর কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নজরদারি রাখার জন্য জানানো হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক মোঃ মাসুদুর রহমান জানান, সীমান্তে বিজিবি সার্বক্ষনিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সম্মতি জ্ঞাপন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে   বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪