ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়োগ বিজ্ঞপ্তি রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুড়িগ্রামের চিলমারীতে একদিনে কুকুরের কামড়ে আহত শিশুসহ ১৫ জন 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারি উপজেলায় হঠাৎ একদিনে কুকুরের কামড়ে আহত হয়েছে শিশুসহ ১৫ জন। এতে করে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে প্রাথমিক ভাবে হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার বেশ কিছু এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ অক্টোবর) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যানুযায়ী কুকুরের কামড়ের স্বীকার হয়েছে, বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত (২), আফরিনা (৫), সাজিদ (৮)। এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা স্টেশন, বালাবাড়িসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তবে প্রতিষেধক না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসক।

সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কুকুরের কামড়ে স্বীকার হোসাইনের সঙে কথা হলে তিনি জানান, সন্ধ্যার আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে প্রতিষেধক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছেন বাইরে থেকে কিনতে হবে যোগ করেন তিনি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেয়া হবে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ জানান, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষেধক নেই, তারা আমাদের জানিয়েছেন। আশা করছি আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে প্রতিষেধক পাবেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে একদিনে কুকুরের কামড়ে আহত শিশুসহ ১৫ জন 

আপডেট সময় : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪