ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়োগ বিজ্ঞপ্তি রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুড়িগ্রামে প্রতারণা করতে গিয়ে নারী প্রতারক ধরা  

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

কুড়িগ্রামে প্রতারণা করতে গিয়ে নারী প্রতারক ধরা  

আপডেট সময় : ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪