ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় শামসুল (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।  এসময় মোটর সাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেমও (৪০) আহত হয়। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষই বসে মিমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪