ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লুটপাট ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম পৌর চাউল বাজার ব্যবসায়ীদের মানববন্ধন  

মোঃ জুয়েল রানা,বিশেষ প্রতিনিধিঃ

দোকান উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মানববন্ধন করেছে কুড়িগ্রাম পৌর চাউল বাজারের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকগণের অংশ গ্রহনে কুড়িগ্রাম পৌর চাউল বাজারের মুল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর হতে চাল দোকান মালিকগণ সুনামের সাথে ব্যবসা করে আসছি। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে যুগ্ম জজ আদালত-১ এর নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটপাট করে আমাদের উচ্ছেদ করে।আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকা দাবি করলেও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই। প্রকৃত পক্ষে তারা যদি মালিক হয়ে থাকে তাহলে আমাদের কোনো প্রকার নোটিশ ছাড়াই এমন সন্ত্রাসী ও লুটতরাজের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্ঠা অবৈধ। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।

ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এমন সন্ত্রাসী অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার আইনী সহায়তা পাইনি। আমরা বাংলাদেশের নাগরিক ও এই জেলার বাসিন্দা হয়েও কারোর নিকট সহায়তা পাচ্ছি না। আমরা অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। অবিলম্বে আমরা এ ঘটনার বিচার চাই।

ডাঃ অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারি। তাকে সহযোগিতা করার কারনে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। যতদুর জানি পৈতৃক সুত্রে  মালিক জাহাঙ্গীর। আর এ ব্যাপারে আদালতের রায় জাহাঙ্গীরের পক্ষে আছে।

জাহাঙ্গীর আলম বলেন, আদালতের রায় ও বৈধ কাগজ সুত্রে আমি ওই জমির মালিক। অন্যায় ভাবে জমির মালিকানা দাবি করার কোন ইখতিয়ার আমার নেই।

কুড়িগ্রাম পৌরসভা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

লুটপাট ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম পৌর চাউল বাজার ব্যবসায়ীদের মানববন্ধন  

আপডেট সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪