ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

দেশের সকল সেক্টরের প্রত্যেকটা স্তরে বাংলা ভাষার পূর্ণাঙ্গ চালু করতে হবে – সাইফুর রহমান রানা ( সাবেক এমপি) 

দেশের সকল সেক্টরের প্রত্যেকটা স্তরে বাংলা ভাষার পূর্ণাঙ্গ চালু করতে হবে
– সাইফুর রহমান রানা ( সাবেক এমপি)
নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কেদার সেচ্চাসেবক দলের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম -১ আসনের সাবেক সাংসদ সাইফুর রহমান রানা ভাষা শহীদের স্মরণ ও মাতৃভাষার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বলেন- স্বাধীনতার ৫০ বছরেও আমরা লক্ষ্য করছি – মাতৃভাষার জন্য যে আন্দোলন, মাতৃভাষার চেতনা নিয়ে যে ছাত্রটি পাকিস্তানী হানাদার বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছেন সে সে চেতনা আজ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি! কারণ,এখনো আমরা দেখতে পাই- হাইকোর্টের রায় বাংলাতে লেখা হয় না, ফলে এই রায়ে কি লেখা আছে,রায়ে কি হয়েছে, কি করতে হবে এটা আমরা বুঝতে পারিনা! তাই আজ এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেদার থেকে বলতে চাই- দেশের সকল সেক্টরের সকল স্তরে আমাদের বাংলা ভাষার পূর্ণাঙ্গ চালু করতে হবে। সে সাথে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলের সকল নেতাকর্মীদের দেশের সকল আপামর জনসাধারণের আস্থা অর্জন করার তাগিদ প্রদান করেন। এসময় অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক,উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু,উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক মিনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল-আমীন, বিএনপি কেদার ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,সহ-সভাপতি আলহাজ্ব আউয়াল হোসেন,সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,যুবদলের সভাপতি আবদুস সালাম প্রমূখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

দেশের সকল সেক্টরের প্রত্যেকটা স্তরে বাংলা ভাষার পূর্ণাঙ্গ চালু করতে হবে – সাইফুর রহমান রানা ( সাবেক এমপি) 

আপডেট সময় : ০৪:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫