ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজধানীতে তিন বাসে আগুন

  • NEWS DESK
  • আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 181

২৭ মিনিটের ব্যবধানে রাজধানী ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত ১১ টা ৯ মিনিটের দিকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১১ টা ৯ মিনিটে খবর আসে— রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা পদ্মা লাইনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এর তিন মিনিটের মাথায় কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

রাত সোয়া ১১ টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। ডিউটি অফিসার জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে— রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষনিকভাবে এ তথ্য জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার ভোর ৬টা থেকে। এ অবরোধ চলবে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফার অবরোধ শুরু হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজধানীতে তিন বাসে আগুন

আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩