ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার   

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার( ০১ মার্চ) উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামের ধান ক্ষেত থেকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে  বলে জানা গেছে। নিহত বেলাল হোসেন পেশায় একজন অটোচালক ছিলেন। স্থানীয়রা জানায়- শনিবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দিলে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে অটো পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন- মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার   

আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫