ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের রৌমারী ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

Oplus_16908288

কুড়িগ্রামের রৌমারী  ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারী ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫