ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে ঘাস কাটা শেখানোর কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা একজন  আটক   

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে  ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব‍্যক্তিকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেলে  উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের  উত্তর ভরতের ছড়া গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠিসহ বাড়ী থেকে কিছু দুরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী(৪০)  শিশুটিকে  ফুসলিয়ে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে সকল ঘটনা জানায়।

এই ঘটনায় গত সোমবার (২৪ মার্চ)  শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে আটক করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায়  আটক সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ঘাস কাটা শেখানোর কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা একজন  আটক   

আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫