ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 203

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় শুরু হয় নবম দফার এ অবরোধ।

চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

এদিকে অবরোধের আগের রাতে ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগ ঘটে।

এ ছাড়া অবরোধ সমর্থনে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সে সময় তিনি বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা এ কর্মসূচি সফল করবেন।

প্রসঙ্গত, গত বুধবার ভোট ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩