ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৫২ দিন ধরে বিদ্যুৎহীন গাজাবাসী

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 221

ইসরায়েল ও হামাসের যুদ্ধ প্রায় দুই মাস ধরে চলছে। মাঝে দুপক্ষ এক সপ্তাহের যুদ্ধবিরতিতে গেলেও গত শুক্রবার থেকে পুনরায় লড়াই শুরু হয়েছে। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আরেকটি ভয়াবহ তথ্য সামনে নিয়ে এসেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি বলছে, গত ৫২ দিন ধরে বিদ্যুৎহীন গাজাবাসী। খবর আলজাজিরার।

গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিইডিসিও) তথ্যের বরাতে জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ নেই। ৮ অক্টোবর গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর ১১ অক্টোবর থেকে আর বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি গাজার বিদ্যুৎকেন্দ্রগুলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর প্রথম দিনে গাজায় ১৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

৫২ দিন ধরে বিদ্যুৎহীন গাজাবাসী

আপডেট সময় : ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩