ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও ফ্যাসিস্ট মোস্তফা কামালের গ্রেপ্তার দাবি 

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম): প্রতিনিধি:
দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪- এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনের সড়কে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ  সব দাবি জানায় কুড়িগ্রামের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধিজন। এ সময় স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে  প্রচারণা চালানোয় একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যম মেঘনা গ্রুপের সম্পত্তি  রাষ্ট্রায়ত্তের দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও  বলেন, পতিত হাসিনা সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ ও গণমানুষের কন্ঠস্বর আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান একজন পরিক্ষিত দেশপ্রেমিক। তিনি দেশ ও জনগণের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়ে গেছেন। মাথা নত না করে স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও কারাভোগ বরণ করেছেন। আজকের নতুন বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা তাঁর। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার উৎস ছিলেন তিনি। ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এ দেশ হাসিনামুক্ত করেছে। আওয়ামী দোসরের ঔদ্ধত্য দেখতে নয়। সে সাথে তারা সরকারের প্রতি প্রশ্ন রেখে আরও বলেন-  সামন্য লবণ বিক্রেতা থেকে ৭৪টি শিল্পের মালিক বনে যাওয়া আওয়ামী দোসর এ সময়েও বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখায় কি করে? এদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকারী ৫ মে হেফাজতে ইসলামের উপর ক্রাক ডাউনে হত্যাযজ্ঞের পক্ষের আসামি ফ্যাসিস্ট মোস্তফা কামাল এখনও সদর্পে এদেশে ঘুরে বেড়ায় কোন খুঁটির জোরে?
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আশরাফ হোসেন আপেল, ইন্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির প্রতিনিধি  হাফিজুর রহমান হৃদয়, দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, সময়ের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, বানিজ্য প্রতিদিনের আতিকুর রহমান আতিক, সংবাদ কর্মী, আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেওয়ায় সাধুবাদ জানান আমার দেশ প্রতিনিধি বাবুল জামান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও ফ্যাসিস্ট মোস্তফা কামালের গ্রেপ্তার দাবি 

আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫