ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারী সীমান্তে ভারতের ১৪ নাগরিককে পুশইন করেন বিএসএফ

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ৪ রাউন্ড গুলি চালিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।  মঙ্গলবার (২৭ মে) ভোর বেলা উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়রাও অবস্থান নিয়েছেন সীমান্তে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়  রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭ নং এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় ১৪ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন।
তারা আরও বলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভোরে  অবৈধভাবে ভারতীয় ৯ জন পুরুষ ও ৫ জন নারীসহ ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে এরং ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। অল্প সময়ের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসী এবং  আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় অবস্থান নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলার  বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আঞ্জু মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারী সীমান্তে ভারতের ১৪ নাগরিককে পুশইন করেন বিএসএফ

আপডেট সময় : ১০:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫