ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কচাকাটায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

নাগেশ্বরীতে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০মে) কেদার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর সঞ্চালনায় কেদার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম (ডাবলু), পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এসএম আশরাফুল ইসলাম আপেল, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল,সাবেক যুগ্ম সম্পাদক নুর সামাদ ব্যাপারী প্রমূখ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে রুহের মাগফেরাত ও তার জীবনাদর্শ ধারণ করে দলীয় নেতাকর্মীকে উজ্জীবিত হওয়ার আহবান জানান। এসময় কেদার ইউনিয়ন বিএনপি ও প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা সাংগঠনিকের সকল অঙ্গ সংগঠনসহ দলীয় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কচাকাটায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫