ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় এক নববধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মে ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে  ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে ঘরের ফ‍্যানের সাথে উড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় বিজলীর স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এবিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা বর্তমানে থানায় অবস্থান করছেন। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫