ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মুত্যু  

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাঈম (১৪)। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে সড়কের জাম গাছের পাকা জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। গাছ থেকে পড়ে ছোট ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মুত্যু  

আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫