ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

‘সময়ের সাথে, আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে উদযাপিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
তিনি এসময় বক্তব্যে বলেন- কুড়িগ্রামের উন্নয়ন, বিশেষ করে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যমকে হতে হবে জনগণের সত্যিকারের মুখপত্র।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন ফারুকী, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ,পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য শেষে কেক কেটে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যদিয়ে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান খন্দকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫