ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ীতে রোগাক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে নেওয়ার সময় এক কসাই কে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ১১(জুলাই) রাত এগারোটার দিকে শিমুলবাড়ি ইউনিয়নের নয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। আটক কসাই পাশের এলাকা ভুরিয়ার কুটি গ্রামের জোবেদ আলীর ছেলে, শাহিনুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতের অন্ধকারে কসাই শাহিনুর রহমান পঁচা মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নয়ার বাজারের দোকানে পৌঁছে দিতে যাচ্ছিল। এমতাবস্থায় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে থামিয়ে বস্তার মুখের বাঁধন খোলামাত্র দূর গন্ধযুক্ত পঁচা গরুর মাংস বেরিয়ে আসে পঁচা এ মাংস গুলো দেখে সন্দেহ এগুলো ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরুর মাংস।পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা অভিযোগ করছেন অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রি করে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করা হচ্ছিল। তাঁরা প্রশাসনের কাছে কসাই শাহিনুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান,কসাই শাহিনুর রহমান কে জনতা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই মাংসগুলো ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরুর মাংস। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে রোগাক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 

আপডেট সময় : ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫