ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নাগেশ্বরীর কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীর কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার কর্তৃক কচাকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলম অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে  বক্তব্য দেন নুর আলম ছকমলী। তিনি উপজেলার কচাকাটা থানার শিংগামারী ধারিয়ারপাড় দামালগ্রাম এলাকার বছির উদ্দিনের ছেলে। নুর আলম ছকমলী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাকে, তার মা ছকিনা বেগম ও তার ভাই আব্দুর রহিমকে তার বাবা বছির উদ্দিন ব্যাপারী চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ২.১১ একর পরিমাণ জমি দানপত্র করে দেন। সেই জমিতে ধান রোপন করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মনিরুল ইসলাম মনির, নুরজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সৈফুর রহমান, মোস্তফা মিয়া, রাশেদুল ইসলাম, নুর ইসলাম, শাহাজামালসহ কয়েকজনের একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকী প্রদান করেন চক্রটি। এদিকে চাঁদা না দেয়ায় তারা দুই ভাই এখন বাড়ী ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন অন্যত্রে। ফলে তাদের ওই কৃষি জমিগুলো অনাবাদী হয়ে পড়ে আছে এখনো। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দেন তারা। তদন্ত সাপেক্ষে আইনী প্রতিকার চান পরিবাটি।

সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা বছির উদ্দিন জানান তিনি খুশি করে তার দুই ছেলেকে জমি দান করেছেন। কিন্তু তার আরেক ছেলে শাহাজামাল বিষয়টি নিয়ে এলাকার কিছু মাতব্বরদের সহযোগিতায় ঝামেলা সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা মা ও ভাই আব্দুর রহিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নাগেশ্বরীর কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫