
নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ১০ টাকায় হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
নাগেশ্বরী সকালে ১০ টাকায় হাসপাতাল
নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিক এ সকল শ্রেণি পেশা মানুষের জন্য বৃহস্পতিবার হাসপাতালটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসপাতাল উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়, পরিচালক, (যুগ্মসচিব) স্থানীয় সরকার,মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত-ই-খুদা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা( উপ-সচিব) মোঃ ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১০ টাকার হাসপাতাল শুধু নাগেশ্বরীতে নয় কুড়িগ্রাম জেলাব্যাপী এমন কার্যক্রম পরিচালনা করে তার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ 










