ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
সারমান হাবীবের কবিতা

কবিতা-‘প্রযত্নে’

তুমি কি এখন রাতে ঘুমাও না?
রাতে ঘুম হয় তোমার?
খুব জলদিই কি ঘুমিয়ে পড়ো?
তবে যে বলতে আমার সাথে কথা না হলে
তোমার ঘুম আসেনা। তুমি ঘুমুতে পারো না!
এখন তো আমার সাথে কথা হয়না।
তাহলে তুমি ঘুমাও কী করে!
তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল?
মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো!

আচ্ছা, তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো?
আমাকে না শুনেই কি ঘুমুতে পারো?
নাকি জেগেই থাকো!
আমার না বিশ্বাস হয়না।
এখনো কানে বাজে, তোমার প্রতিটা কথা।
এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কী ব্যাকুলতা!

জানো,
মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে
আমি চমকে ওঠি।
ফোন হাতে আলো জ্বলে দেখি।
তোমার কোন কল এলো কিনা!
একটা ক্ষুদেবার্তা!

নাহ,
কোন ফোনকল নেই।
নেই কোন ক্ষুদেবার্তাও।
ফাঁকা স্কীনে একটা আকাশ ভেসে ওঠে।
দীর্ঘশ্বাসের আকাশ!

জানো,
সে রাতে আমি আর ঘুমুতে পারিনা।
পুবের জানালাটা খুলে দিই।
জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস।
আমার তাতেও ভালো লাগে না।
আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে
ছাদে এসে দাঁড়াই।
তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি।
মধ্যরাতের আকাশ।

কোন কোন রাতে আকাশে তারা থাকে।
নিঃসঙ্গ রাতের বুকে সেইসব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে।
আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে
ইচ্ছে করে। কোন কোন রাতে আমি কাঁদিও।

জানো,
কান্না করতে করতেই মনে পড়ে;
এমন নিস্তব্দ রাতে পৃথিবীর কোথাও
কেউ একজন জেগে আছে।
আমার জন্যে!
আমাকে শোনার জন্যে!

আমার তখন সব ছেড়ে
তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে।
তারপর কাছাকাছি বসে ফিসফিস করে
বলতে ইচ্ছে করে ‘ভালোবাসি তো’
‘এবার ঘুমিয়ে পড়ো’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

সারমান হাবীবের কবিতা

কবিতা-‘প্রযত্নে’

আপডেট সময় : ১১:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

তুমি কি এখন রাতে ঘুমাও না?
রাতে ঘুম হয় তোমার?
খুব জলদিই কি ঘুমিয়ে পড়ো?
তবে যে বলতে আমার সাথে কথা না হলে
তোমার ঘুম আসেনা। তুমি ঘুমুতে পারো না!
এখন তো আমার সাথে কথা হয়না।
তাহলে তুমি ঘুমাও কী করে!
তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল?
মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো!

আচ্ছা, তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো?
আমাকে না শুনেই কি ঘুমুতে পারো?
নাকি জেগেই থাকো!
আমার না বিশ্বাস হয়না।
এখনো কানে বাজে, তোমার প্রতিটা কথা।
এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কী ব্যাকুলতা!

জানো,
মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে
আমি চমকে ওঠি।
ফোন হাতে আলো জ্বলে দেখি।
তোমার কোন কল এলো কিনা!
একটা ক্ষুদেবার্তা!

নাহ,
কোন ফোনকল নেই।
নেই কোন ক্ষুদেবার্তাও।
ফাঁকা স্কীনে একটা আকাশ ভেসে ওঠে।
দীর্ঘশ্বাসের আকাশ!

জানো,
সে রাতে আমি আর ঘুমুতে পারিনা।
পুবের জানালাটা খুলে দিই।
জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস।
আমার তাতেও ভালো লাগে না।
আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে
ছাদে এসে দাঁড়াই।
তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি।
মধ্যরাতের আকাশ।

কোন কোন রাতে আকাশে তারা থাকে।
নিঃসঙ্গ রাতের বুকে সেইসব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে।
আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে
ইচ্ছে করে। কোন কোন রাতে আমি কাঁদিও।

জানো,
কান্না করতে করতেই মনে পড়ে;
এমন নিস্তব্দ রাতে পৃথিবীর কোথাও
কেউ একজন জেগে আছে।
আমার জন্যে!
আমাকে শোনার জন্যে!

আমার তখন সব ছেড়ে
তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে।
তারপর কাছাকাছি বসে ফিসফিস করে
বলতে ইচ্ছে করে ‘ভালোবাসি তো’
‘এবার ঘুমিয়ে পড়ো’।