ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী গ্রেফতার

  • রাকিব খাঁন
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 223

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে চার যাত্রীকে। তারা হলেন মো. আলী হোসেন, জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) মোহাম্মদ জুম্মন খান।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই ও ঢাকা কাস্টমসের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

মোহাম্মদ জিয়াউল হক জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণের অলংকার জব্দ করা হয়েছে।

তিনি জানান, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের শনাক্ত করে পায়ুপথে গোল্ড রয়েছে মর্মে সন্দেহের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পরে উত্তরায় একটি ডায়গনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

তিনি আরও জানান, মো. আলী হোসেনের কাছ থেকে ৩টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট ও অলংকারসহ মোট ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট ও অলংকারসহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। অপরদিকে লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। সবমিলে আসামিদের কাছ থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩