ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়িতে,দুর্ধর্ষ ডাকাতি,ডাকাতদল কে চিনে ফেলায় এক যুবক কে হত্যা

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ফুলবাড়িতে,গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সকলের হাত,পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়িওয়ালার ছেলে কে মারধরের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা পয়সা সহ-স্বর্লালঙ্কার নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

সোমবার ০৪ (নভেম্বর) গভীর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজ পুর গ্রামের সুপারির ব্যাবসায়ী মোঃ শফি উদ্দিনের বাড়িতে গভীর রাতে এ দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মোঃ আলেফ উদ্দিন (৩৬)।খবর পেয়ে মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি সানোয়ার হোসেন সহ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও বাড়ির মালিক শফি উদ্দিন জানায় গত রাত দুইটার দিকে দশ বারো জনের  মুখোশধারী সশস্ত্র ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে অতর্কিত ভাবে শফি উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম,ছেলে আলেফ উদ্দিন,আনিছুর রহমান এবং ছেলের বৌ সুমাইয়া বেগম সহ- সকলের হাত,পা মুখ বেধে মারধর করতে করতে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে একপর্যায়ে ড্রয়ারে থাকা ১৫/২০ হাজার টাকা মহিলাদের শরীরে থাকা স্বর্ণালংকার সহ আলমারিতে থাকা সর্বমোট ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। একপর্যায়ে বাড়িওয়ালার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারপিট করে মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।

শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম কেঁদে কেঁদে বলেন,তারা টাকা পয়সা সহ-সর্লালঙ্কার নেওয়ার পরেও আমার চোখের সামনে আমার ছেলেকে মারপিট করে চোখ মুখ গলা টিপে ধরে হত্যা করে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলের হত্যাকারীকদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি সানোয়ার হোসেন জানান,আমি ঘটনাস্থলে রয়েছি। ডাকাতির ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ডাকাত দল রান্না ঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছে বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাত দলদের চিনতে পেরেছেন সেই কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ফুলবাড়িতে,দুর্ধর্ষ ডাকাতি,ডাকাতদল কে চিনে ফেলায় এক যুবক কে হত্যা

আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪