ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজিবপুরে চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।  শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মন্ডলপাড়া এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তঁার বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে একটি মানববন্ধন করা হয়েছে। যা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। গত ইউপি নির্বাচনে তঁার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারাই আজ বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং পদত্যাগ চাচ্ছেন। গত ইউপি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। সেই নির্বাচনে জনগণ আমাকে স্বতঃসফূর্তভাবে ভোট দান করেছেন ও তাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। এলাকার বিভিন্ন উন্নয়ন করেছেন, সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন, নদী ভাঙন রোধ করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি ভিজিডি কার্ডের টাকা খেয়েছেন। গত অর্থবছরে ভিজিডির কার্ড যারা পেয়েছেন, তঁাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। তঁার নাকি ঢাকা, রংপুর ও কুড়িগ্রাম জেলায় বাড়ি আছে। তিনি তাদের (ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি) উদ্দেশ্যে বলতে চান, সেই বাড়িগুলো কোথায় এবং বাড়িগুলো দিকনির্দেশনা দেবেন তারা। তঁার বাড়ি শুধু কোদালকাটি ব্যতিত আর কোনো জায়গায় বাড়ি নেই। এগুলো হলো তঁার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা তঁাকে হেয় করার জন্য জনগণের কাছে মানসম্মান খবর্ব করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে তাঁরা) তঁার প্রতিহিংসা, বিদ্বেষ শুরু করেছে। তঁাকে রাস্তাঘাতে অপমান করেন। পরিষদে যেতে দেন না। পরিষদে তঁাকে আক্রমনও করা হয়ে ছিল। পরিষদে ভাংচুরের চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য হলো, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পরে তাদের মনের প্রতিহিংসার যে আগুন, তারই হিসাবে তঁার চেয়ারম্যান পদের পদত্যাগ চাচ্ছে। তিনি জনগণে ভোটে নির্বাচিত হয়েছেন, এলাকার উন্নয়ন করেছেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন।

সরকারের কাছে  আবেদন জানিয়ে তিনি বলেন, সরকার যদি আমাকে ইউনিয়ন পরিষদে রাখেন, তাহলে তারা পদত্যাগ কেন চায়? সামনে নির্বাচন আসুক, জনগণ যাকে ভোট দেবে, সেই তো এলাকার চেয়ারম্যান হবে। আমাকে কেন পদত্যাগ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজিবপুরে চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:২১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪