ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ভারত এবং নরেন্দ্র মোদিকে ‘কটাক্ষ’ করায় মালদ্বীপে তিন মন্ত্রী বরখাস্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। রাষ্ট্র হিসেবে ভারতের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেন ওই তিন মন্ত্রী।

সোমবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম এবং এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মালদ্বীপ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে কিছু পোস্ট দেওয়া হয়েছে। সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। এই তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

জানা যায়, সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এর পর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তার পরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

মালদ্বীপ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে বাক্স্বাধীনতার চর্চা করা উচিত। এবং এমনভাবে কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়। এমন কিছু করা ঠিক নয়, যা মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে পেছনে ঠেলে দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভারত এবং নরেন্দ্র মোদিকে ‘কটাক্ষ’ করায় মালদ্বীপে তিন মন্ত্রী বরখাস্ত

আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪