ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সংরক্ষিত নারী আসনের আসন ভাগাভাগি

চলতি মাসেই সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। সংবিধান অনুযায়ী একটি রাজনৈতিক দলের ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকলে ওই দল থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হবেন। সে হিসাবে আওয়ামী লীগ ৩৭টি ও জাতীয় পার্টি ২ জন নারী সংসদ সদস্য পাবেন। আর এবারের সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন, সেই হিসেবে এরা সম্মিলিতভাবে ১০ জন সংরক্ষিত নারী সদস্য পাবেন। তবে স্বতন্ত্ররা জোটগত সিদ্ধান্ত না নিতে পারলে সংখ্যাগরিষ্ঠ দল এই ১০ সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত করবেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য একত্রে জোটবদ্ধ হলে অথবা ৬ জন করে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে ১০টি আসনে স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাদের আরও দুটি ভোট অবশিষ্ট থাকবে। এবারের সংসদে জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কলাণ পার্টির একটি করে আসন রয়েছে। ফলে তারা স্বতন্ত্র ২ জন সংসদ সদস্যের সমর্থন দিয়ে প্রার্থী দিলে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন। আর তারা জোটবদ্ধ হতে না পারলে আইন অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল এই আসনে প্রার্থী নির্বাচিত করার সুযোগ পাবে বলে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের আসন ভাগাভাগি

আপডেট সময় : ০২:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪