ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 156

পাঁচ মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৫ মিনিটে খালেদা জিয়া চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। বাসায় ফেরেন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে গুলশান-২-এর ৭৯ নাম্বার রোডের বাসা ফিরোজায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।

উল্লেখ্য, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪