ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

অর্থ,পররাষ্ট্র,পরিকল্পনা এবং তথ্য মন্ত্রণালয়ে বড় চমক!

নতুন মন্ত্রিসভায় চমক রেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাতে তাদের দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।

এই দায়িত্ব বণ্টনে অনেক চমক প্রত্যাশিতই ছিল। তবে এর মধ্যে অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে এবারের মন্ত্রিসভার নতুন মুখ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয় এবং সদ্য বিদায়ী সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদকে বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এ আরাফত। তিনি ঢাকা-১৭ আসন থেকে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

অর্থ,পররাষ্ট্র,পরিকল্পনা এবং তথ্য মন্ত্রণালয়ে বড় চমক!

আপডেট সময় : ১০:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪