ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ, নতুন মুখ কামাল নাসের

  • Developer Zone
  • আপডেট সময় : ১১:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 170

নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন উপদেষ্টা আগেও ছিলেন। তাঁদের সঙ্গে এবার নতুন করে উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

নতুন উপদেষ্টাদের নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

নতুন করে নিয়োগ পাওয়া পুরোনো পাঁচ উপদেষ্টা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাঁদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

এ ছাড়া অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় ‘অ্যাম্বাসেডর-অ্যাট লার্জ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগেও তিনি এই পদে ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ, নতুন মুখ কামাল নাসের

আপডেট সময় : ১১:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪