ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি

কুড়িগ্রামে দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছরের কন্যা শিশু দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির থাকার ঘর থেকে তাদের একমাত্র কন্যা সন্তানের মাথা বিছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভিতর দেহ থেকে মাথা বিছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় মরদেহের পাশে একটি তরকারি কাটা রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত দুলালীর মা শাবনুর জানায়, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাহিরে ছিকল আটকানো ঘরের দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।

তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দিবো।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত

কুড়িগ্রামে দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪